সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে যে পোস্ট !

Date:

একাত্তর বাংলাঃ আমরা এখনো সভ্য হয়নি তার উৎকৃষ্ট উদাহরণ বয়ে বেড়াবে এই পাগলীটি । এই সমাজ তাকে এই শিশু দিয়েছে । সম্প্রতী ফেসবুকে প্রসব বেদনায় কাতরানো এক পাগলীকে সাহায্য চেয়ে করা পোস্টটি সাধারণ বিবেকবান মানুষের আন্তসত্ত্বাকে জাগ্রত করেছে ।

নিম্নে ভাইরাল হওয়া পোস্টটি নিয়ে কিছু তথ্য..

ঘটনাটি ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবারের। চারদিকে অন্ধকার। হঠাৎ চার বন্ধু এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পেলেন। ছুটে গেলেন, গিয়ে দেখেন এক মহিলা বাচ্চা প্রসব করেছেন। মহিলাটি কান্না করছেন, তার আচরণ, কথাবার্তা ভারসাম্যহীন। মেয়ে শিশুটি জন্ম নিয়েছে রাস্তায় পাশে এক বালির মাঠে, প্রসব বেদনায় চিৎকার করছেন পাগলী। এলাকায় তার নাম সালমা পাগলী। পরে চার বন্ধু দেখতে পান নবাগত বাচ্চাটির চোখে মুখে বালি লেগে আছে। বেঁচে আছে কি না বোঝা যাচ্ছিল না।

সামাজিক মাধ্যমে এ চারবন্ধুর মধ্যে অমির দেয়া স্ট্যাটাস থেকে জানা যায়, শিশুটির নাড়ি লেগে আছে পাগলীর নাড়িতে, সারা গাঁ রক্ত আর বালিতে একাকার হয়ে পড়ে রয়েছে। প্রসবের পর ব্যথায় চিৎকার করছেন। তখন তারা আশপাশের কিছু মহিলার সহায়তা কামনা করেন। কিন্তু মহিলাদের অনেকে এসে জড়ো হলেও কেউ পাগলী বলে তার শিশুটির নাড়ি কাটতে রাজি হচ্ছিলেন না। পরে উপায় না দেখে চার বন্ধু মিলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মা ও নবজাতককে। পরে তারা সকলের সহযোগিতা চান সামাজিক মাধ্যমে। এতে অনেকে সহায়তার হাত বাড়িয়ে দেন।

চার বন্ধু হলেন অমি, সাগর, ইব্রাহীম, আজিজ। মাদারীপুরের এ ঘটনা ফেসবুকে ভাইরাল হচ্ছে

মেয়েটির সুন্দর একটি নাম রাখা হয়েছে। জান্নাতুল হাবিবা হুমাইয়রা।

হুমাইরার বাবা কে তা হয়তো কখনো জানা যাবে না, কিন্তু একদিন সে জানবে তার অচেনা মামারা তাকে বাঁচিয়েছিলো, তার মাকে দিয়েছিলো নতুন এক পৃথিবী।
এমন একটি ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাগলী এবং তার সন্তান দুজনই এখন সুস্থ আছেন। কেউ গেলেই পাগলী খুশিতে বারবার বলছেন দেখো তোমার মামারা এসেছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো আবু জাফর জানান, ২০ তারিখ রাতে কয়েকজন লোক নবজাতক শিশু ও মাকে নিয়ে আসেন। তারা এখন সুস্থ আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান