একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ডিবি পুলিশের অভিযানে ১০টি স্বর্ণের চেইনসহ ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ১ মার্চ ৭টা ৩০মিনিটে এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে। এই ছিনতাইকারী চক্রদের কোতোয়ালী থানাধীন রঘুরামপুর হইতে গ্রেফতার করা হয়। তাহাদের হেফাজত হইতে ১০ টি স্বর্ণের চেইনসহ ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি কাটার উদ্ধার করা হয়।।
জানা যায়, চক্রটি দীর্ঘদিন থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থানে জনবহুল এলাকায় কৃত্রিম ভিড় তৈরী করে যাত্রী সেজে যাত্রীদের গলায় থাকা স্বর্ণের চেইন বিশেষ পদ্ধতিতে কেটে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
গ্রেফতারকৃতরা হলো নিহারা বেগম (২৫), মোছাঃ শিল্পী বেগম (২৭), মোছাঃ মনোরা বেগম (৪৫), মোছাঃ সুরাইয়া বেগম (৪০), রাশেদ মিয়া (২৫), মোছাঃ পাপিয়া আক্তার (২৭) ও মোছাঃ শিল্পীআক্তার (৩০)।

