“সূচী হত্যার রহস্য” ময়মনসিংহ ডিবি কর্তৃক উদঘাটিতঃ ঘাতক মা আটক

Date:

বদরুল আমীনঃ বাবার কাছে চলে চলে যাবো। প্রতিদিন এমন বায়না ধরায় পাষন্ড মা নির্মমভাবে হত্যা করে ছয় বছরের ফুট ফুটে শিশু সূচী আক্তার সূচীকে। শিশুটি দেখতে একেবারেই সুদর্শন। তার গায়ে পরিহিত পোষাক যেন, দেহে মানিয়ে মায়াবী চেহারায় পরিনত হয়েছে। এমন ফুটফুটে শিশুর জীবনে কাল হয়ে দাঁড়ালো “ আমি বাবার কাছে যাবো”! এমন বায়নার অজুহাতেই পাষন্ড মা মোছাঃ চম্পা বেগম ওরফে রুমা (২৬) নিজ গর্ভের সন্তানকে ২৫ ফেব্রুয়ারী রাত ৮টায় হত্যা করে মুক্তাগাছা পাড়াটুঙ্গী রহিমা জান্নাতুল জামে মসজিদের পাশে রেখে যায়। পরদিন ঘটনাটি ব্যাপক আলোচিত হয়। শিশু সূচী’র নাম অজ্ঞাত। অজ্ঞাত থেকে যায় খুনি।
শিশু সুচীর লাশ পাওয়ার পর, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা ব্যাপক আলোচিত হয়। মুক্তাগাছা থানায় অজ্ঞাত আসামী করে হয় মামলা।

মামলায় কোন প্রকার ক্লো-না থাকায় বিচক্ষণ পুলিশ সুপার মামলা তদন্তের নির্দেশ দেন জেলা গোয়েন্দা সংস্থাকে। মামলা তদন্তে পারদর্শী জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ বিচক্ষনতার সাথে গুরুত্ব দিয়ে তদন্ত কাজ শুরু করেন।

মুক্তাগাছা থানায় ভিকটিমের বাবা এজাহার দায়ের করেন। মামলা নং-২০, তারিখ-২৭/০২/২০২১ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। পুলিশ সুপারের দিকনির্দেশনায় ওসি ডিবির তত্বাবধানে মামলাটি তদন্তকালে এসআই পরিমল চন্দ্র সরকার একটানা অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ভিকটিমের মা চম্পাকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে ১মার্চ ভোরে গ্রেফতার করে। ভিকটিম “সূচী” তার বাবা সাইফুলের নিকট লালিত পালিত হতো। মা চম্মা ৩ বছর পূর্বেই স্বামী সাইফুলকে রেখে বগুড়া চলে যায়। বগুড়া সদর থানাধীন ঘুন্ডিমোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করত চম্পা বেগম রুমা। একমাস আগে ভিকটিমের মা বগুড়া থেকে জামালপুর এসে কাউকে না বলে তার দাদির নিকট থেকে সূচীকে নিয়ে বগুড়া চলে যায়। কিন্তু ভিকটিম সূচী বগুড়া তার মায়ের নিকট থাকতে চাননি। এজন্য মা তাকে প্রায়ই মারধর করত। ঘটনার ৪/৫ দিন আগে সূচীকে মাথায় আঘাত করে। এক পর্যায় সে অসুস্থ্ হলে বগুড়া হাসপাতালে ভর্তি করে। ১ দিন পর শিশুটি মারা যায়। মৃতদেহ পরেরদিন শিশুটির মা বাস যোগে ময়মনসিংহ মুক্তগাছা এনে মসজিদের কাছে ফেলে পালিয়ে যায়। চম্পা বেগম রুমাকে ২ মার্চ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ ২নং আমলী আদালতে সোর্পদ করা হলে, হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান