রাশেদ সরকারঃ “মানবতাই আমাদের ধর্ম, সেবাই আমাদের কর্ম” এই স্লোগানকে সামনে রেখে সীমাবাড়ি ইউনিয়ন মানবিক কল্যাণ সংগঠনের পথচলা শুরু করেছে। সীমাবাড়ি ইউনিয়ন মানবিক কল্যাণ সংগঠনটি বগুড়া জেলার, শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নে অবস্থিত।

সীমাবাড়ি ইউনিয়নের জনকল্যাণ, আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন ও স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী সমাজ গঠনের ব্রত নিয়ে আত্মপ্রকাশ এই সংগঠনটির।

সমাজের অস্বচ্ছল ও দরিদ্র গোষ্টি জনগণের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন, মানবিক ও জনকল্যাণে বিশেষ ভূমিকা রেখে চলছে সীমাবাড়ি ইউনিয়ন মানবিক কল্যাণ সংগঠন। তারই ধারাবাহিকতা বজায় রেখে বেটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুস্থ ও দরিদ্রদের সেবা প্রদানের লক্ষে বিনা মূল্যে চক্ষু শিবির খুলে সংগঠনটি।

সার্বিক সহযোগিতায় ছিলেন বগুড়া বনানী’র, বেতগাড়ী’র গ্রামীন জিসি চক্ষু হাসপাতাল। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দুস্থ ও দরিদ্রদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়।

জানা যায়, অস্বচ্ছল ও দরিদ্র গোষ্টি জনগণের চোখে সঠিক চিকিৎসা ও অনেক রোগী চোখে অস্ত্রোপচার করে সুস্থ ভাবে বাড়ি ফিরেছেন।

