৩ মার্চ শহীদ শংকু সমাজদারের ৪৯’তম প্রয়াণ দিবস

Date:

একাত্তর বাংলাঃ আজ ৩ মার্চ স্বাধীনতা আন্দোলনে দেশের প্রথম শহীদ শংকু সমাজদারের ৪৯ তম প্রয়াণ দিবস। এদিনে অবাঙালির গুলিতে নিহত হন কিশোর শংকু। এউপলক্ষে রংপুরে  বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা সদরুল আলম বলেন, মুক্তিযুদ্ধের শুরু ৭১-এর ১ মার্চ ইয়াহিয়া খান ৩রা মার্চের পূর্ব নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন মুলতবি করার প্রতিবাদে ৩ মার্চ সারাদেশে হরতাল ডেকেছিল জাতির জনক শেখ মুজিবুর রহমান। সেই হরতালের মিছিলে গিয়ে অবাঙ্গালিদের(বিহারী) ছোঁড়া গুলিতে শহীদ হয়েছিল রংপুরের শংকু সমাজদার।

শংকু সে সময় সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পরবর্তীতে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণেও তার কথা বলা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রীয়ভাবেও বলা হয় ‘স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে শহীদ শংকুর আত্মদান আমাদের মহান স্বাধীনতা যুদ্ধকে আরও বেগবান ও ত্বরান্বিত করেছিল’।

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় সারাদেশের ভূমিকার পাশাপাশি সংগ্রামী ও অবহেলিত জনপদ রংপুরের অবদান ছিল অগ্রগণ্য। স্বাধীনতার প্রত্যক্ষ সূচনা হয় রংপুর, ঢাকা ও সিলেট থেকেই। স্বাধীন বাংলার প্রথম মিছিল হয়েছিল এ রংপুরেই। আর  রংপুরে স্বাধীনতার প্রথম শহীদের দাবিদারও।

ওই সময় মিছিল বেরুলে পুলিশ এবং অবাঙালিদের গুলিতে শহীদ হন অনেকেই। এদের মধ্যে সকালে রংপুরে প্রথম শহীদ হন স্কুল ছাত্র শংকু সমজদার (১২)।

অবাঙালির ছোঁড়া গুলিতে শংকুর মৃত্যুতেই সেদিন জেগে উঠে রংপুর। উত্তাল হয়ে উঠে রাজপথ। আগুনের লেলিহান শিখা জ¦লে উঠে শহরময়।

৩ মার্চের হরতালকে সফল করতে আগের দিন ২ মার্চ রাতে ছাত্রলীগের রংপুর জেলার তৎকালীন সভাপতি রফিকুল ইসলাম গোলাপ( প্রয়াত) সেন্ট্রাল রোডস্থ পাঙ্গা হাউসের ছাদে এক সভা ডাকেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী পরদিন সকালে সকলে শহরের জিরো পয়েন্ট কাছারি বাজারে  জমায়েত হন। তখনও অল্প সংখ্যক মানুষ। সেখান থেকে বর্তমান শাপলা চত্বর অভিমুখে একটি মিছিল বের হলে নিমিশেই হাজারো জনতা যোগ দেয়।

মিছিলটি তৎকালীণ তেতুলতলায় (বর্তমান শাপলা চত্বর) পৌঁছলে সেখানে শহীদ মুখতার ইলাহী, শহীদ রনী রহমান ও জিয়াউল হক সেবুর নেতৃত্বে কারমাইকেল কলেজ থেকে আরেকটি মিছিল যোগ দেয়।

মিছিলটি যখন রংপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল ঘোড়াপীর মাজারের সামনে অবাঙালি সরফরাজ খানের বাসায় ছিল উর্দুতে লেখা একটি সাইনবোর্ড।

ওই বোর্ড নামাতে যায় মিছিলকারী স্কুল ছাত্র শংকু সমাজদারক’জন। তখনই সরফরাজ খানের বাড়ি থেকে চালানো হয় গুলি। শংক মাথায় গুলি লাগে।

অবাঙালির ছোঁড়া গুলি এবং শংকুর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সে দিন গোটা শহর রূপ নেয় এক ভয়াল শহরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান