একাত্তর বাংলাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির আয়োজনে সাঁওতাল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ বন্দরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম, আদিবাসী নেতা রমেশ টুডু, সুফল হেমব্রমসহ অন্যরা।
এ সময় বক্তারা অবিলম্বে ২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতাল পল্লীতে হামলা চালিয়ে ৩ সাঁওতালকে হত্যার সঙ্গে জড়িত সকল আসামীকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবী জানান।

