একাত্তর বাংলাঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আমানত হোসেন খান উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারত ও ব্যাপক গণসংযোগ করছেন।
এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রশিদুল হক সৈকত, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তায়েব খান কিশোর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলার দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিনোদ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এম এ গাফ্ফার ইউনিয়নের রাওনাইট বাজার, রানীগঞ্জ বাজারে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন।
বারিষাব ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক বজলুর রশিদ চাঁনমিয়া, বাছির মোত্তাকিনসহ ইউনিয়নের দুলালপুর বাজার, জলিল মার্কেট, শ্যামপুর বাজার, লোহাদী জলপাইতলা বাজার, গিয়াসপুর বাজারে সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন।

