একাত্তর বাংলাঃ আফগানিস্তানে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৩ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।
দেশটির কর্তৃপক্ষের বরাতে আলজাজিরা জানিয়েছে, শুক্রবার (২ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে একটি সামরিক ক্যাম্পে হামলা চালায় তালেবান যোদ্ধারা। এতে নিরাপত্তা বাহিনীর ২৩ সদস্য নিহত হন।
আহত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ২০ তালেবান সদস্যে নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

