একাত্তর বাংলাঃ মাদারীপুরে বাসের ছাদ থেকে পড়ে বিপুল নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মার্চ) ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা হয়।
পুলিশ জানায়, রাজৈর থেকে লুনা পরিবহনের একটি বাসে করে শহরে যাচ্ছিলেন বিপুল। ভেতরে জায়গা না হওয়ায় বাসের ছাদে ওঠে সে। পথে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় বিপুল।
গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ঝালকাঠিতে অটোরিকশার চাপায় একজন নিহত হয়েছেন।

