একাত্তর বাংলাঃ রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থানা এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত পলাশ (২৬) ও শাকেরুল (২২) নামের দুই যুবককে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতারকৃত পলাশ হারাগাছ পৌর শহরের বাঘেরপুল হরিনটারী গ্রামের মন্টু মিয়ার ছেলে ও শাকেরুল সর্দারপাড়া গ্রামের রতনের ছেলে।
শনিবার বিকেল সাড়ে তিনটায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রো পুলিশের হারাগাছ থানার (ওসি তদন্ত) মো: রাজিফুজ্জামান বসুনিয়া।
ধর্ষণের শিকার ওই কিশোরীর মা জানান, গত বৃহস্পতিবার হারাগাছ পৌর শহরের তাঁর বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে হরিনটারী গ্রামের পলাশ ও ধুমগড়া গ্রামের নুরন্নবীসহ কয়েকজন যুবক অজ্ঞাত স্থানে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
পরে মেয়ে তাঁকে ঘটনা জানায়। শুক্রবার রাতে তিনি হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেন।
পুলিশ অভিযোগ আমলে নিয়ে গণধর্ষণের অভিযোগে ধর্ষক পলাশ ও শাকেরুলকে আজ শনিবার সকাল ১১ টার দিকে গ্রেফতার করে।
রংপুর মেট্রো পুলিশের হারাগাছ থানার (ওসি তদন্ত) রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, ভিকটিমের অভিযোগ আমলে নিয়ে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত অন্যান্যের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

