একাত্তর বাংলাঃ ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে গেলে দেশটির সেনাদের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতের অন্তত ১২ সেনা নিহত হয়েছে। এতে সৌদি জোটের আরো ১০ সদস্য আহত হয়েছে।
রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের সেনারা রাজধানী সানা থেকে ৩শ’ ৪৬ কিলোমিটার দক্ষিণে তাইজ প্রদেশের মাওয়াজ এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়।
এ সময় ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় তারা বিপর্যয়ের মুখে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। এছাড়া, ধ্বংস করে দেয়া হয় বেশ কয়েকটি সাজোয়া যান।
একইদিন হাউথি বিদ্রোহীদের গুলিতে সৌদি আরবের আরো ৮ সেনাসদস্য নিহত হয় বলে জানায় সংবাদ মাধ্যম। ২০১৫ সাল থেকে হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
এর জবাবে বিভিন্ন সময়ে পাল্টা হামলা চালাচ্ছে হাউথি বিদ্রোহী ও তাদের সমর্থকরা।

