সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী অনার্স কলেজে ২০১৬ খ্রিস্টাব্দের (২০১২-২০১৩ শিক্ষাবর্ষের) ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এবার এ কলেজে মোট ৩৮ জন ছাত্র-ছাত্রী ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় অংশগ্রহন করে এবং ৭জন পরীক্ষার্থী ১ম শ্রেণীতে উত্তীর্ণ হয়।
কলেজ সূত্রে জানাগেছে, সরিষাবাড়ী কলেজে ২০১৬ খ্রিস্টাব্দের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় এবার সমাজবিজ্ঞানে ২০জন পরীক্ষার্থীর মধ্যে ৪জন ১ম শ্রেণীতে এবং ১৬জন দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়। বাংলায় ১৮জন পরীক্ষার্থীর মধ্যে ৩জন প্রথম শ্রেণীতে এবং অন্যরা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়। কলেজে অনার্স ফাইনালে শতভাগ পাশের গৌরব অর্জন করে।
এ উপলক্ষে রোববার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ ছরোয়ার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আনোয়ারুল ইসলাম তরফদার, মোঃ ছোলাইমান প্রমুখ। সভায় কলেজে ভালো ফলাফলের কারনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা হয়।
এ ছাড়াও আগামী ২মার্চ কলেজের শিক্ষক-কর্মচারীরা স্বপরিবারে ‘ইকোপার্ক’এ পিকনিক করার সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানাগেছে।
সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিমুল এহসান শাহীন জানান, শিক্ষার্থীরা এ কলেজের প্রথম ব্যাচ হিসেবে আমাদের যে ফলাফল উপহার দিয়েছে, আগামী ব্যাচগুলো আরো ভাল করবে বলে আমি আশা করছি ।
এ সাফল্যের ব্যাপারে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মোঃ ছরোয়ার জাহান বলেন, এ কলেজের দক্ষ শিক্ষকমন্ডলীর নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের ক্লাশে উপস্থিতি এবং সঠিক দিক নির্দেশনায় ভাল ফলাফল বয়ে এনেছে
। প্রকৃতপক্ষে আমাদের বাস্তব সম্মত প্রত্যাশাই এ সাফল্যের অন্যতম কারন।
এর ধারাবাহিকতা অব্যাহত রেখে প্রতিটি বিষয়ের শিক্ষার্থীরা আগামীতে আরও ভাল ফলাফল উপহার দিবে বলে আমার বিশ্বাস।

