একাত্তর বাংলাঃ চলতি বছর থেকে শতভাগ সৃজনশীল প্রশ্নে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮-এর প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন করে এ বিষয়ে আদেশ জারি করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।
আদেশে বলা হয়, এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন জাতীয় কর্মশালার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শতভাগ সৃজনশীল প্রশ্নে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রের একটি নমুনা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।
২০০৯ সালে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রে প্রথমবারের মত ২০১২ সালে ১০ ভাগ সৃজনশীল প্রশ্ন সংযোজন করে সরকার। পরে ধাপে ধাপে বাড়িয়ে এ বছর থেকে শতভাগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

