একাত্তর বাংলাঃ শপথের ২৯ দিন পর রংপুর সিটি করপোরেশনের দায়িত্ব নিলেন নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
সোমবার সকালে, নগর ভবনের সম্মেলন কক্ষে পরিষদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তারা। এসময় মেয়রের পাশাপাশি নব-নির্বাচিত ৪৪জন কাউন্সিলরও দায়িত্ব নেন। এর আগে কর্মকর্তা -কর্মচারিরা ফুলের তোড়া দিয়ে তাদের স্বাগত জানান।
এসময় মেয়র, অতীতের সব অন্যায়-দুর্নীতির বিচার করে একটি গতিশীল সিটি গড়ে তোলার আশা প্রকাশ করেন।
গত ২১শে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পার্টির হয়ে নির্বাচিত হন মোস্তাফিজার রহমান মোস্তফা। পরে গত ২১শে জানুয়ারি শপথ নেন তিনি।

