লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে আর্ন্তজাতীক দূর্নীতি দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার সকাল ১১টায় মেডিকেল মোড়ে এক মানববন্ধন কর্মসুচী পালন শেষে আলিমুদ্দিন কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। কমিটির সহ সভাপতি হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলুর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন ইউএনও আমিনুল ইসলাম বিশেষ অতিথী অধ্যক্ষ সরওয়ার হায়াত খান,স্বাগত বক্তব্য রাখেন কমিটির সম্পাদক প্রভাষক আঃ ছালাম,কমিটির সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান অন্যান্যদের মধ্যে উপাধ্যক্ষ শামসুল হক, সহ সভাপতি প্রভাষক আনিছুর রহমান ও মানব অধিকার কমিশনের উপজেলা কমিটির সম্পাদক নুর মোহাম্মদ বাবলু প্রমুখ।
হাতীবান্ধায় বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন
Date:

