অজয় সরকার : ময়মনসিংহ রেলওয়ে শ্রমিকলীগ ময়মনসিংহ জেলা শাখা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কার্যালয়ে গত বৃহস্পতিবার রাত্র ৭ টায় বিজয় দিবস উপলক্ষ্যে স্টেশন কার্যালয়ে এক প্রস্তুতিমূলক জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আহবায়ক কমিটির সদস্য মো: আল আমিন ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক মো: শওকতউজ্জামান শাহীন। উক্ত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শহিদুল হক কায়সার, মো: শহিদুল্লাহ, মো: শাহজাহান, মো: সিরাজুল ইসলাম, মো: আতিকুল ইসলাম, মো: মঞ্জুরুল, মো: জব্বার এবং দীন বন্ধু শিব। উক্ত সভায় সিদ্ধান্ত হয় যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে স্টেশন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকাল ৭ টায়, সকাল ১০ টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, দলীয় অফিসে আলোকসজ্জা, সারাদিন ব্যাপী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও দেশাত্মবোধক গান সম্প্রচার, সন্ধ্যায় দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রেলওয়ে শ্রমিকলীগ ও রেলওয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত
Date:

