হাওরে আগাম বন্যা ও পাহাড়ী ঢলের আতংকে কৃষকেরা

Date:

কিশোরগঞ্জ প্রতিনিধি: গত বছরের আগাম বন্যায় ফসল হানির পর এ বছর নতুন উদ্যোমে হাওরের কৃষকেরা বোরো চাষ শুরু করেছে।

কৃষি বিভাগের মতে, জেলায় এক লাখ ৬৫ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। আগাম বন্যা অথবা পাহাড়ি ঢল না এলে ১৫ দিনের মধ্যেই অর্ধেক ফসল কৃষকরা ঘরে তুলতে পারবে। বন্যার কারণে ক্ষতিগ্রস্থ হাওরে বাড়ীঘর ও ফসল রক্ষায় সরকার বাঁধ নির্মাণ করলেও নির্মাণ কাজ অত্যন্ত নিুমানের হওয়ায় যে কোন সময় ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে।

চলতি বছর হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ নির্ধারিত সময় শেষ হলেও বাঁধ নির্মাণ কাজ শেষ হয়নি। ফলে হাওর ভরা ফসল অরক্ষিত থাকায় কৃষকেরা শঙ্কিত। গত বছরের আগাম বন্যায় ফসলহানির ভয়ে অনেকেই আগে-ভাগে আধা পাকা ধান কাটতেও দেখা গেছে। তাদের সারা বছরের একমাত্র ফসল ইরি-বোরো ধান ঘরে আসলেই ব্যাংক ও মাহাজনি ঋণ পরিশোধ করবেন।

এ বছর জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) হাওরে ফসল রক্ষার জন্য ছয়শ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ প্রকল্পের অর্থায়ন করেছে। কিশোরগঞ্জ জেলার হাওর বেষ্টিত ৮টি উপজেলায় (ইটনা, মিঠামইন, নিকলী, অষ্টগ্রাম, তাড়াইল, বাজিতপুর, ভৈরব ও কুলিয়ারচর) মোট ৯টি বড় বড় হাওরে দুইশত কিলোমিটার কাঁচা বাঁধ নির্মাণ কাজ শেষ করেছে।

বাঁধগুলো চার ফুট উচ্চতা এবং ২৫ থেকে ৩০ ফুট প্রস্থ। তাছাড়া ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ২০টি স্লুইসগেইট। কিন্তু তাও গত কয়েক দিনের বৃষ্টিতে কাঁচা বাঁেধর অনেকাংশের জায়গায় ধসে পড়েছে। সামনে ৪/৫ দিন মেঘ-বৃষ্টি আসলেই বিলীন হয়ে যাবে এ সব বাঁধ।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায়, গতবার অকাল বন্যায় হাওরে কৃষকের সারা বছরের কষ্টে অর্জিত বোরো ধান সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়। বিগত দিনে কৃষকরা নিজ নিজ উদ্যোগে ফসল রক্ষায় মাটি কেটে প্রতিবছর কিছু কিছু বাঁধ নির্মান করলেও সরকারী ভাবে বাঁধ নির্মানে তেমন কোন উদ্যোগ নেয়া হয়নি।

তবে এ বছর জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র অর্থায়নে হাওর এলাকার বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পর অধীনে এ জেলার জন্য ব্যয় ধরা হয়েছে ৬০০ কোটি টাকা।

এতে জেলার হাওর বেষ্টিত ৮টি উপজেলায় ২০০ কিলোমিটার এলাকা জুড়ে ফসল রক্ষা বাঁধ নির্মানের কাজ হয়েছে।

জাইকার প্রকল্প ছাড়াও ১৫০ কোটি টাকা ব্যয়ে কাবিটা প্রকল্পের মাধ্যেমে বাজিতপুর উপজেলার হুমাইপুর, অষ্টগ্রামের খয়েরপুর ও আব্দুল্লাপুর হাওর এবং ইটনার বেড়া মোহনায় গত ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করে ২০১৮ সনের ২৮ ফেব্র“য়ারীর মধ্যে শেষ করার কথা থাকলেও ইতিমোধ্যে কাজ প্রায় শেষের পথে। হাওরের পানি দেরীতে নামার কারণ দেখিয়ে জানুয়ারীর প্রথম সপ্তাহে কাজ শুরু করা হয়েছিল বলে কর্তৃপক্ষ দাবি করছে।

মিঠাইন উপজেলার ঢাকি চারিগ্রাম এলাকার কৃষক আবুল কালাম জানান, মিঠামইন দক্ষিণের হাওরে যে ৩৩ কিলোমিটার বাঁধ তৈরী হয়েছে গত কয়েক দিনের সাধারণ বৃষ্টিতে বেশিরভাগ বাঁধের অংশই ধসে পড়ে গেছে।

তারা জানান, আর ৫/৬ দিন বৃষ্টি হলে বাঁধই খোঁজে পাওয়া যাবে না। তাদের অভিযোগ ভুক্তভোগী কৃষকের সাথে কোন পরমর্শ না করেই উপজেলা প্রশাসন এলাকার দলীয় লোকজন ও ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে কমিটি করে এত কোটি টাকার কাজ জলেই ভাসালো। যার জন্য এতো ব্যয় করা হল তাতে কোন কাজেই আসলো না। কারণ অর্ধেক টাকাই নেতাকর্মীদের পকেটেই চলে গেল।

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, কিশোরগঞ্জ জেলাজুড়ে ছোট বড় মিলিয়ে তিন শতাধিক হাওর রয়েছে। ছোট হাওরগুলো বড় হাওরের অংশভুক্ত হলেও আলাদা নামে অভিহিত হয়ে থাকে। কৃষি বিভাগের মতে, কিশোরগঞ্জ জেলায় এক লাখ ৬৫ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকার গত বছরের এপ্রিল মাস থেকে এক বছরের জন্য প্রতি মাসে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা প্রদান করছে। বোরো চাষের জন্য সরকার বিনামূল্যে ১৬ হাজার ৫০০ চাষীকে সার, বীজ ও নগদ এক হাজার টাকা প্রদান সহায়তা অব্যাহত রেখেছে।

এ নিয়েও এলাকায় রয়েছে নানান অনিয়মের অভিযোগ। গত বছরের ন্যায় এ বছরও রুদ্র প্রকৃতি বৈরি আচরণ শুরু করায় কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান