স্বেচ্ছাসেবীদের সঙ্গে খাল পরিচ্ছন্নতায় মেয়র আতিক

Date:

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মিরপুরের ১১ নম্বর সেকশন এলাকায় প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই কার্যক্রম শুরু হয়। সে সময় মেয়র আতিকুল ইসলাম নিজেই খালে নেমে ময়লা-আবর্জনা পরিষ্কার করার কাজে অংশ নেন।

খাল পরিষ্কারের কাজে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) সহায়তায় কাজে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ১২শ’ স্বেচ্ছাসেবী। এর আগে ওই রোড সংলগ্ন মাঠে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার শপথবাক্য পাঠ করান মেয়র মো. আতিকুল ইসলাম। দিন শেষে ৮ ঘণ্টায় এক কিলোমিটার দীর্ঘ ওই খালের আধা কিলোমিটারের বেশি অংশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

এ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, মিরপুর ১১ নম্বর কাঁচাবাজার অংশ থেকে খাল পরিষ্কারের কাজ শুরু হয়। মাঝে বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এক ঘণ্টা নামাজ ও খাবারের বিরতি ছিল। কাজ শেষ হয় বিকেল সাড়ে ৫টায়। এর মধ্যে মেয়র আতিকুল ইসলাম স্বেচ্ছাসেবকদের সঙ্গে বিকেল ৪টা পর্যন্ত খাল পরিষ্কারের কাজ চলে।

পরে নগরবাসীকে খালে ময়লা ফেলা বন্ধ রাখার আহ্বান জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘একসময় প্যারিস খাল দিয়ে লঞ্চ চলত। আর সেই খাল এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লার কারণে এই খালে কোনো পানি নেই বরং খালে জমে থাকা বর্জ্যের ওপর দিয়ে হাঁটা যায়। আমি নিজে জনগণের জন্য খাল পরিষ্কারে অংশ নিয়েছি। এলাকাবাসীর লজ্জা হওয়া দরকার তাঁরা এই খালটিতে ময়লা ফেলেন, দখল করে গলা টিপে হত্যা করেছেন। কিন্তু সবাই বলেন, জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন কিছু করে না। এলাকাবাসীকে বলতে চাই, আপনারা যদি খালে ময়লা ফেলা বন্ধ করেন, তাহলে জলাবদ্ধতা থাকবে না। শুধু সিটি না, নিজেরও দায়িত্ব নিতে হবে।’

এর আগে গত বুধবার মিরপুর প্যারিস খাল পরিদর্শনে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দেন ডিএনসিসি মেয়র। তিনি জানান, খাল পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত এই অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি।

ছুটির দিনে স্বতঃস্ফূর্তভাবে খাল পরিষ্কারের জন্য ছুটে আসায় বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান মেয়র। এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, খালের জায়গার মধ্যে যে স্থাপনা পড়বে সেগুলো ভেঙে দেওয়া হবে। খালের জায়গায় কিছু বস্তি আছে। বস্তিবাসীদের এক মাস সময় দেওয়া হয়েছে, এখান থেকে সরে যাওয়ার জন্য। চাইলে আজকে বুলডোজার দিয়ে সব ভেঙে ফেলতে পারতাম কিন্তু ভাঙিনি, তাদের সময় দিয়েছি। সময়ের মধ্যে না সরলে উচ্ছেদ অভিযান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান