একাত্তর বাংলাঃ সাতক্ষীরায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীসহ চার জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে সদর উপজেলার কুখরালি এলাকায় স্বামীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সাদ্দাম হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয় গৃহবধূ সোনিয়ার। ঘটনার এক পর্যায়ে সাদ্দাম হোসেন ক্ষিপ্ত হয়ে সোনিয়াকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ নিহতের স্বজনদের। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেনসহ চারজনকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মদ বলেন, ‘এই বিষয়টি হত্যা না আত্মহত্যা। এটা বিষয়টি নিশ্চিত হওয়ার লাশের সুতরহাল তৈরি করে ময়নাতদন্ত জন্যে মর্গে পাঠানো হয়েছে।’

