স্বামীর নির্যাতনে গৃহবধূ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে !

Date:

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া,বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে তিন সন্তানের জননীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

হাসপাতালে ভর্তি গৃহবধূ ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের শওকত সরদারের স্ত্রী তিন সন্তানের জননী কাজল বেগমকে যৌতুক ও বাবার বাড়ির সাথে সম্পর্কের থাকার অজুহাতে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী।

কাজল আরও জানান, ১৪ বছর পূর্বে সাধ্যমত যৌতুক দিয়ে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এরই মধ্যে দাম্পত্য জীবনে তাদের ৩টি সন্তানের জন্ম হয়। বড় মেয়েটি প্রতিবন্ধী।

বিয়ের পর থেকে স্বামী শওকত বিভিন্ন অজুহাতে তার বাবার বাড়ি থেকে আরও যৌতুকের দাবি করে তা না পাওয়ায় প্রায়ই নির্মম নির্যাতনের শিকার হয়ে আসছিল।

একারণে স্বামী তাকে মারধর করে অনেকবার বাপের বাড়িও পাঠিয়ে দেয়। যৌতুক চাওয়ার ধারাবাহিকতা ও বাবার বাড়ির সাথে সম্পর্ক রাখার অজুহাতে বৃহস্পতিবার কাজলকে পিটিয়ে রক্তাক্ত জখম করে শওকত।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় কাজলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

অভিযুক্ত শওকত সরদার সাংবাদিকদের বলেন, তার স্ত্রী কাজল বেগম একজন মানসিক রোগী। সে তাকে মিথ্যা অজুহাতে ফাঁসানোর চেষ্টা করছে।

এঘটনায় কাজলের বাবার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। শওকতের পক্ষ থেকে এ বিষয়ে মিমাংসার চেষ্টা চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান