একাত্তর বাংলাঃ রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আগুনে দগ্ধ হয়েছেন আরো ৩ জন। বৃহস্পতিবার রাতে ঝিলমিল প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা হয়।
পুলিশ জানায়, জননী কুরিয়ার সার্ভিসের একটি নিজস্ব ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়ে আশে-পাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই বাবু নামে কুরিয়ার সার্ভিসের এক কর্মচারী মারা যান।
এ ঘটনায় রফিকুল ইসলাম, মোস্তাফিজুর ও বকুল হোসেন নামে আরো তিন জন দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

