একাত্তর বাংলাঃ বাংলাদেশ আনসার ভিডিপির ৩৮তম সমাবেশে যোগ দিতে সোমবার গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাঁর সফরকে কেন্দ্র করে সেখানে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। তাঁর সফর উপলক্ষে সাজানো হয়েছে ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড। নেয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।
সোমবার ৩৮তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
পরে সেখানে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্হিত থাকবেন তিনি।

