একাত্তর বাংলাঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে বিআইডব্লিউিএর ভ্রমমাণ আদালত। জরিমানা করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ।
রোববার সকালে বিআইডব্লিউিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তির নেতৃত্বে কাঁচপুর থেকে রূপগঞ্জের টাটাকি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সোনালী পেপার মিল, স্ক্যান সিমেন্টের অবৈধ স্থাপনা , জেটিসহ ২৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় এবং ফিটনেসবিহীন ১০টি বাল্কহেডের প্রত্যেকটিকে ৩০ হাজার টাকা করে জরিমানাসহ ৪ জনকে আটক করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি বলেন, ‘বাল্কহেডেগুলোর কোনো কাজগপত্র নেই। কোনো লাইটও নেই। এভাবে চললে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই জরিমানা করা হয়েছে। এসময় ৩ জনতে আটক করা হয়েছে।’

