একাত্তর বাংলাঃ ঝিনাইদহে ৪ স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে হরিণাকুন্ডু থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জেলার হরিয়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানি করে আসছিল।
শনিবার দুপুরে একই কাজ করলে শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানায়। পরে সন্ধ্যায় এক শিক্ষার্থীর অভিভাবক ঐ শিক্ষকের বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
ঝিনাইদহ হরিণাকুন্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শওকত হোসেন বলেন, ‘ভুক্তভোগী ৪ জন মেয়ে এবং একজন অভিভাবক থানায় এসে অভিযোগ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে শিক্ষককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।’

