একাত্তর বাংলাঃ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করে, উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দেশের স্বার্থে সাংবাদিকদের তথ্যবহুল ও অনুসন্ধানী সংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন।
রোববার বিকেলে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০১৮ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে কাউন্সিলের এ বছরের পদক তুলে দেন রাষ্ট্রপতি।
পরে, সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ন্যায় অন্যায়কে সঠিকভাবে প্রকাশ করার মাধ্যমেই একজন সাংবাদিকের উৎকর্ষ সাধন হয়। সাংবাদিকদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কাজ করারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

