উৎপর মহন্তঃ শেরপুরের শ্রীবরদীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করা হয়েছে। গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এ এস এম মফিদুল ইসলাম।
জরুরী বিভাগের ইনচার্জ মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেশ ইমাম মাওলানা খাদেমুল ইসলাম, নার্সিং ইনচার্জ বৃথি, এমটি ইপিআই মুনতাসির আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল, সিনিয়র সাংবাদিক শওকত জামান প্রমুখ। এসময় বক্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।

