একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ৮ অপরাধী।
জানা যায়, এসআই জাহিদুল হাসান সঙ্গীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার
আসামী মোঃ চাঁন মিয়া (৩২) কে ৩০ লিটার চোলাই মদসহ স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেন, এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ আহসান হাবীব প্রধান (২১) কে চরপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন, এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মো নাজমুল হোসেন (২৬) কে গ্রেফতার করেন, এএসআই লাল মিয়া সঙ্গীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ সুখ মিয়া (২০) ও শান্ত (২০) কে জয়নুল আবেদীন পার্ক থেকে গ্রেফতার করেন।
এছাড়া এসআই কুমোদ লাল দাস, এএসআই আয়েছ মিয়া, এএসআই ফরহাদ উদ্দিন অত্র থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে রামকৃষ্ণ বসাক’কে আদালত কর্তৃক দুইটি গ্রেফতারী পরোয়ানায় ও রবি মিয়া’কে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

