একাত্তর বাংলা রিপোর্টঃ জাতীয়তাবাদী যুবদল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল কবির মো. মামুনকে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি’র দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর অনুমতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পহেলা জানুয়ারি (বুধবার) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া’র স্বাক্ষরিত দলীয় প্যাডে অনুমোদন দেওয়া হয়েছে।
রিয়াজুল কবির মো. মামুন রাজনৈতিক নেতা হিসেবে নম্র, ভদ্র ও হাসিখুশি স্বভাবের মানুষ। নৈতিক শক্তির অধিকারী, দলের আদর্শের প্রতি অনুগত ও পরিক্ষিত নেতা এবং ময়মনসিংহ জেলায় ব্যাপক পরিচিত। তিনি দীর্ঘদিন যাবৎ যুবদলের রাজনীতির সাথে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
দলীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মো. মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করানো হয়। দলীয় নেতাকর্মীদের আন্তরিক ভালবাসায় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি নেতাকর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

