একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলার গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইলামের নির্দেশে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে ২ মাদক ব্যবসায়ী।
জানা যায়, ১ জানুয়ারি রাত ২টা ৩০ মিনিটে এসআই মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নগরীর স্বদেশী বাজারস্থ মা মিষ্টান্ন ভান্ডার দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিংকু প্রসাদ গুপ্ত (৩১) কে গ্রেফতার করেন।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিংকু দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, ১ জানুয়ারি রাত ১০টা ৩৫ মিনিটে এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্স ভালুকা থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জামিরদিয়া মাস্টার বাড়ীস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে মাহদীন সোয়েটার লিঃ এর সামনে থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মিন্টু মিয়া (৩২) কে গ্রেফতার করেন।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিন্টু দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১টি মাদক মামলা আছে।
গ্রেফতারকৃত ২ জনের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানা ও ভালুকা থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

