শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহ মুক্ত দিবসে ওয়াহাব আকন্দের শীতবস্ত্র বিতরণ

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায় ছিন্নমূল শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) দিবসটির প্রথম প্রহরে রাত ১২টায় নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই শীতবস্ত্র তুলে দেন অসহায় ছিন্নমূল শীতার্থদের হাতে।

এ সময় ওয়াহাব আকন্দ বলেন, আজকের এই দিনে আমরা শপথ নিতে চাই, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণমানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনে শহীদ জিয়াউর রহমানের সুখি সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ তারেক রহমানের নেতেৃত্ব গড়ে তুলব।

এতে মহানগর বিএনপির সদস্য সৈয়দ শরীফ, জিলা মটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর মহান স্বাধীনতা যুদ্ধে শত্রু মুক্ত হয়েছিল ময়মনসিংহ নগরী। সেই থেকে এই দিনটি ময়মনসিংহ মুক্ত দিবস হিসাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান