একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ৭ অপরাধী।
জানা যায়, এসআই অংকন সরকার সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ হাবিবুর রহমান (৫১) ও মোঃ শরিফ মিয়া (২৮) কে পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে গ্রেফতার করেন, এসআই খলিলুর রহমান সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ নবী হোসেন (৪৪) কে চরপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন।
এছাড়া এএসআই রজব আলী ও এএসআই মাহমুদুল হাসান জামান অত্র থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় মোঃ আসাদুজ্জামান (আসাদ) এবং সিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ আঃ আজিজকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

