আবির হোসেন সজল, লালমনিরহাট
লালমনিরহাটে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলা ক্রীড়া সংস্থা,লালমনিরহাটের ব্যবস্থাপনায় শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন রংপুর বনাম পঞ্চগড়।
এসময় বক্তারা বক্তব্য দিয়ে রানারআপ হওয়া পঞ্চগড় আন্ডার সিক্সটিন দলকে গলায় মেডেল পড়িয়ে রংপুর আন্ডার সিক্সটিন টিম দলকে চ্যাম্পিয়ন ট্রফি তাদের হাতে তুলে দেন পৌর মেয়র, লালমনিরহাট রেজাউল করিম স্বপন, জেলা ক্রীড়া সংস্থা, লালমনিরহাট সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেনিনসহ জেলা ক্রীড়া সংস্থা’র সকল সদস্যরা।
এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে টস জিতে ব্যাটিং এ যায় ১০টা ৪৫ মিনিটে রংপুর আন্ডার সিক্সটিন দল খেলা শুরু ৩৫ ওভারের টার্গেটে।
প্রথমে ব্যাটিং করে ৩৫ ওভারে রংপুর আন্ডার সিক্সটিন ১০৮ রান করে পঞ্চগড় আন্ডার সিক্সটিনকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পাঠালে ৬২ রানে অলআউট হয়ে যায় পঞ্চগড় আন্ডার সিক্সটিন।

