একাত্তর বাংলা ডেস্ক:
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক ৪টি অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সহ ৫ জনকে গ্রেফতার করেছে।
গত ১৫ জানুয়ারী, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা’র এসআই ফারুক (নিঃ)আহম্মেদ, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে। ময়মনসিংহ রমেশ সেন রোড পতিতাপল্লী থেকে ১০০ লিটার চোলাই মদ’সহ মাদক মামলার আসামি তানিয়া আক্তার(২৫) কে গ্রেফতার করা হয়েছে।
এসআই (নিঃ)ফারুক আহম্মেদে সংগীয় অফিসার ও ফোর্স’সহ পৃথক আরেক অভিযানে, গাঙ্গীনারপাড় এলাকা হইতে অন্যান্য মামলার ২জন আসামী ১/মোঃ শহিদ (৫০), পিতা-মোঃ সিরাজুল ইসলাম , ২/বেনু চন্দ্র সরকার(৫৬), পিতা-মৃত নগেন্দ্র চন্দ্র সরকার, কে গ্রেপতার করা হয়েছে, উভয় সাং-পাটগুদাম রেলির মোড়,’
কোতোয়ালী মডেল থানা’র, পৃথক আরেক অভিযানে এসআই (নিঃ)রফিকুল ইসলাম, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন শিকারীকান্দা বাজার থেকে মাদক মামলার আসামী, দিঘারকান্দা মোড়ল বাড়ী -মোঃ আবুল কাশেমের ছেলে ১/ মোঃ রাসেল মিয়া (১৯),কে গ্রেফতার করা হয়েছে । এবং তার সাথে থাকা ৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
কোতোয়ালী মডেল থানা, এসআই (নিঃ) আশিকুল হাসান,সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মারামারি মামলার আসামী, চর রঘুরামপুর -মোঃ সাত্তার মিয়ার ছেলে, সাদিকুল মিয়া (২৫),কে গ্রেফতার করা হয়েছে।
এবং ২৬ জানুয়ারী, প্রত্যেক আসামীদের আদালতে প্রেরন করা হয়।

