একাত্তর বাংলাঃ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে গুলিতে ৪ জন নিহত হয়েছে। র্যাব বলছে, বন্দুকযুদ্ধ এবং নিহতরা বনদস্যু আরিফ বাহিনীর সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮ জানায়, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় আবারো বনদস্যুরা তৎপর হচ্ছে এমন খবরে সোমবার( ২৫ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে বনদস্যুরা। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।
এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটলে তল্লাশি চালিয়ে বনদস্যু বাহিনীর প্রধান আরিফসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

