সামাজিক দায়বদ্ধতা থেকে ১৭ নং ওয়ার্ডের সার্বিক সহযোগিতা করতে চাই-আনোয়ারুল কবীর মিটল

Date:

সুমন ভৌমিকঃ সেবক প্রকৃতির মানুষ আনোয়ারুল কবীর মিটল। সামাজিক কর্মকান্ডের সফল পদচারনায় তাকে অনন্য জনপ্রিয় উচ্চতায় নিয়ে গেছেন। ৮০ দশকের এই ফুটবলার বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ৯০ দশকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ময়মনসিংহ শহরে তার রয়েছে ব্যাপক পরিচিতি এবং অত্যন্ত জনপ্রিয় মুখ। জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রেখে চলেছেন কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ারুল কবীর মিটল ।

তিনি ১৭ ওয়ার্ডের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাঘমাড়া, পুরোহিত পাড়া, বাঘমাড়া মেডিকেল গেইট, রেলস্টেশন ও রেলওয়ে কলোনী, কৃষ্টপুর একাংশ, চরপাড়া বাজার, ব্রাক্ষ্মপল্লী সহ ওয়ার্ড জুড়ে রয়েছে তার ব্যাপক মাত্রায় জনপ্রিয়তা। মিশেও থাকেন সর্বদাই জনগনের সাথে।

সমাজ সেবক মিটল, একাধারে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সফল ব্যবসায়ী, ধর্মানুরাগী এবং অসহায় মানুষের বন্ধু। তার কাছে সাহায্য-সহযোগিতার জন্য কেউ হাত বাড়ালে খালি হাতে কেহ ফিরে আসেনি, ইহাই বিড়ল দৃষ্টান্ত। অত্যন্ত সরল ও সাদা মনের মানুষ আনোয়ার কবির মিটল।

তিনি সবার সমর্থন নিয়ে ১৭নং ওয়ার্ডে নিঃস্বার্থভাবে জনসেবায় আত্মনিয়োগ করতে চান এবং ওয়ার্ডের জনগনের কাছে জনপ্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ চান। নিজের ওয়ার্ডের জনগনের কাছে তার রয়েছে ভিন্নমাত্রার গ্রহনযোগ্যতা ও এলাকার ভোটাররা ব্যাপক সাড়াও দিচ্ছেন এবং সাধারণ মানুষ তাকে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে চায়। ইতিমধ্যে তিনি প্রচার-প্রচারণা, উঠান বৈঠক, চা ষ্টলে আড্ডায় ইত্যাদি ছাড়াও গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। জনগনের সেবা করাই যার পেশা সে কি আর জনতার বাইরে যাবে। তিনি নির্বাচন করবেন কারন জনগনের অকুষ্ঠ সমর্থন তার পাশে আছে।

আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দল-মত নির্বিশেষে ওয়ার্ডবাসীর দোয়া, আর্শিবাদ ও সহযোগিতা চেয়েছেন এই তরুণ সমাজ সেবক।

২০০০ সাল থেকে মাদকমুক্ত সমাজ গঠনে তিনি নানাবিদ মাদক বিরোধী প্রচারণা চলিয়ে যাচ্ছেন। তিনি নিজ এলাকায় মাদক প্রতিরোধ করেন এবং নিজ খরচে মাদকসেবীদের চিকিৎসার ব্যবস্থা করে বিড়ল দৃষ্টান্ত রেখে যাচ্ছেন। এখনো এলাকায় “মাদক কোন বিনোদন নয় মাদক মায়ের অশ্রু-পিতার দীর্ঘশ্বাস” এই শ্লোগানে মুখরিত রয়েছে।

এলাকাবাসী মনে করেন, এবারের আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭নং ওয়ার্ডে আনোয়ারুল কবীর মিটল কাউন্সিলর হিসাবে জয়ী হবার শতভাগ সম্ভাবনা রয়েছে এবং তিনি জয়ী হলে অত্র ওয়ার্ড হতে পারে একটি মডেল ওয়ার্ড।
তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতার লক্ষে বিভিন্ন ধর্মীয়, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডে নিয়োজিত হয়ে সাধারণ মানুষের সেবা করে চলেছেন।

এছাড়াও তিনি এলাকার যুবক-তরুণদের সমন্বয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করেন। এলাকার হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের কস্ট-দুঃখ লাঘবে নিরলস কাজ করে চলেছেন।

আনোয়ার কবির মিটল এ প্রতিবেদকে বলেন, সততা এবং দেশপ্রেম আদর্শ নিয়ে এগিয়ে চলেছি তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ১৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হতে চেয়েছি। যেনো সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থেকে আরো জোড়ালো ভূমিকা পালন করতে পারি এটাই আমার একমাত্র চাওয়া।

তিনি আরো বলেন, জনপ্রতিনিধিত্ব হাতে পেলে জনকল্যাণমূলক কাজে নিজেকে আরো বেশি দায়িত্বশীল রাখতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান