একাত্তর বাংলাঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ২০১৯ গতকাল ২৫ ফেব্রুয়ারী কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে যুগোপযোগী ও মেধাভিত্তিক শিক্ষা ও গবেষণার সুষ্ঠ পরিবেশ সমুন্নত রাখতে গতিশীল শিক্ষক সমিতি বিনির্মানে ও সাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক ফোরাম কর্তৃক মনোনীত প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।
নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি পদে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. লুৎফুর রহমান, সহ-সভাপতি প্রফেসর ড. আবু হাদি নূর আলী খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক পশু বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক-১ ড. মোহাম্মদ নূরুজ্জামান, যুগ্ম সম্পাদক-২ মো: জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. মো: নূরুল হায়দার, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক রাজেশ নন্দী, সমাজকল্যাণ সম্পাদক ড. আবু হায়াত মো: সাইফুল ইসলাম ও সদস্যরা হলেন প্রফেসর ড. মো: এনামুল হক, প্রফেসর ড. মো: মহির উদ্দিন, প্রফেসর ড. মো: জিয়াউল হক, প্রফেসর ড. মো: জিল্লুর রহমান, প্রফেসর ড. এস.এম লুৎফুল কবির ও প্রফেসর ড. ইসমত আরা বেগম নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন আহবায়ক প্রফেসর ড. এস.এ.এম হিয়া খন্দকার, যুগ্ম আহবায়ক প্রফেসর ড. আসলাম আলী, সদস্য সচিব-১ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব-২ প্রফেসর ড. মনিরুজ্জামান। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রফেসর মো: রাশেদুর রহমান, ড. চয়ন গোস্বামী, ড. মো: শফিকুল ইসলাম, ড. আলেয়া ফেরদৌসী, মো: আবিদ হাসান সরকার দায়িত্ব পালন করেন ।

