একাত্তর বাংলাঃ নেত্রকোনার দূর্গাপুরে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি আব্দুল গণি মন্টুকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর বাঘের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার সকাল ১১টায় নেত্রকোনা প্রেসক্লাবে ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের উপ-পরিচালক লে. কমান্ডার বি এন এম শোভন খান।
ব্রিফিংয়ে তিনি জানান, গত ২০১৮ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে আব্দুল গণি মন্টু গুজিরকোনা গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে গত ১০ ফেব্রুয়ারি দূর্গাপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
বিষয়টি র্যাবের নজরে আসলে তথ্য প্রযুক্তির সাহায্যে এজাহার ভুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ভিকটিমকে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতকে দূর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাবের অধিনায়ক।

