একাত্তর বাংলাঃ ২০১২ সালে শুরু হয় ‘দুদু মিয়া’ ছবির নির্মাণ। দীর্ঘ আট বছর পর আমিন খান এবং নওশীন অভিনীত এ চলচ্চিত্রটির নির্মাণ কাজ শেষ হয়েছে।
ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা দুদু মিয়াকে নিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। ছবিটির নাম প্রথমে ‘দুদু মিয়া’ রাখা হলেও কাজ শেষে নাম পাল্টে রাখা হয়েছে ‘ফরায়েজী টিম ১৮৪২’।
২০১২ সালে ছবিটির নির্মাণ কাজ শুরু হলেও এত বেশি সময় নেওয়ার পেছনে অভিনয়শিল্পীদের অসহযোগিতাকে দায়ী করেন পরিচালক ডায়েল রহমান।
তিনি জানান, মার্চের প্রথম সপ্তাহে ছবিটি সেন্সরবোর্ডের কাছে জমা দেয়া হবে। ছবিটি মুক্তি দেয়া হবে এপ্রিলের মাঝামাঝি সময়ে।

