একাত্তর বাংলাঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানশনে ক্যামিকেল গোডাউনের কোন অস্তিত্ব নেই বলে শিল্পমন্ত্রী নুরুল মজিদের বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে। শিল্পমন্ত্রীর বক্তব্যের একদিন পর ঐ ভবনটির বেজমেন্টেই সন্ধান পাওয়া গেলো শত শত কনটেইনারে রাসায়নিক পদার্থের।
বিশেষজ্ঞরা বলছেন, ক্যামিকেলের উপস্থিতি ছাড়া কখনোই আগুন এত দ্রুত ছড়াতে পারেনা। তবে বেজমেন্টে থাকা রাসায়নিকের কনটেইনার পর্যন্ত পৌছলে পুরো ভবন উড়ে যাবারও আশঙ্কা ছিল।

