একাত্তর বাংলাঃ রাজশাহীতে বিস্ফোরকসহ জেএমবির ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারের পর রোববার সকালে তাদের নিয়ে র্যাব-৫ এর কার্যালয়ে ব্রিফিং করে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। তিনি জানান, শনিবার রাতে তানোর উপজেলার মিরশহর এলাকায় অভিযান চালায় তাদের একটি দল।
অভিযানে একটি বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরকসহ জেএমবির ওই ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ সংগঠন-জেএমবি’র বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।

