একাত্তর বাংলাঃ স্পেনের মাদ্রিদে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে পিঠা উৎসবের মধ্য দিয়ে। প্রবাসী বাংলাদেশি নারীরা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে এ পিঠা উৎসবের আয়োজন করে। এতে ছিল হরেক রকম পিঠার আয়োজন। সবার উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় বাঙালিদের মিলন মেলায়।
এসময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, ফারজানা ইসলাম আঁখি, মুনিয়া জাহান, মাসুমা লিনাসহ আরও অনেকে। আয়োজকরা জানান, আগামীতে এমন আয়োজন তারা আরও বড় করে করতে চান। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যসোসিয়েশনের সভাপতি এনায়েতুল করিম তারেকসহ মাদ্রিদের বিভিন্ন প্রবাসী নেতারা।

