একাত্তর বাংলাঃ রাজধানীর শ্যামপুরে ইকোপার্কে নাগরদোলায় ঘোরার সময় মাথায় আঘাত পেয়ে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।
স্বজনরা জানান শনিবার বিকেলে বাবা-মায়ের সঙ্গে শ্যামপুরের ইকোপার্কে ঘুরতে গিয়েছিলো আফসারা। সেখানে একটি রাইডে চড়া অবস্থায় তার মাথায় লোহার আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই শিশুটি গুরুতর আহত হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানায়। আফসারা বাবা-মা দু’জনই পেশাজীবী হওয়ায় ছুটির দিনে সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন বলে জানান স্বজনরা। দুই ভাইবোনের মধ্যে আফসারা বড়।

