একাত্তর বাংলাঃ সিলেট সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি বাংলাদেশ ২১১ রানে টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শূন্য রানে ফিরলেন আগের ম্যাচে ফিফটি করা সৌম্য সরকার। একই পথে হাটলেন মুশফিকুর রহিমও। সাব্বির রহমানের স্থলাভিষিক্ত হয়ে আসা মোহাম্মদ মিথুনও বেশি দূর যেতে পারেন নি।
তবে আশা দেখাচ্ছিলেন মাহমুদুল্লাহ-তামিম ইকবাল। আর তামিমও ২২ বলে ২৯ রান করে ফিরলেন অভিষিক্ত আমিলা আপোনসোর ঘূর্ণিতে। আর এদিকে টাইগাররা সমর্থকরা হয়তো পরাজয়ের ক্ষণ গুনছেন। তবে সমর্থকরা আশাবাদী হতে পারেন কেননা ক্রিজে রয়েছেন দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে সংগ্রহ ৫ উইকেটে ৯৭ রান। অধিনায়ক মাহমুদুল্লাহ ২৩ বলে তিন ৪ ও এক ছয়ে ২৭ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে লঙ্কান দুই ওপেনার পাওয়ার প্লে’র জড়ো ব্যাটিংয়ে ভাল শুরু পায় লঙ্কানরা। প্রথম ৬ ওভারে বিনা উইকেটেই ৬৩ রান তুলে। ১১ ওভারে পরে সৌম্যের বলে গুনালাতিকা আউট হলেও রানের চাকা সচল রাখেন কুশল মেন্ডিস। এদিকে গুনালাতিকা আউটি হওয়ার পর ক্রিজে আসেন থিসারা পেরারা। তিন ৪ ও ১ ছয়ে ১৭ বলে ৩২ রান করে আউট হন। দলীয় ১৬ ওভার বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুরের বলে ফিরে যান আরেক ওপেনার কুশল মেন্ডিস। সাজ ঘরে ফিরে যাওয়ার আগে ৬ চার ও তিন ছয়ে ৭০ রান করেন।
মেন্ডিস ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন থারাঙ্গা ও ধানুষ্কা শানাক। তাদের টর্নোডোতে বড় সংগ্রহ পায় হাথুরে সিংহের শীর্ষরা। শানাকা ১১ বলে ৩০ রানের জড়ো ইনিংস খেলেন। তার সঙ্গে ভাল সঙ্গ দিয়েছে থারাঙ্গা। থারাঙ্গা ১৩ বলে ২৫ রানের ইনিংস খেলেন।
এইদিকে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে খরচে বোলার ছিলেন সাইফউদ্দিন। চার ওভারে ৪৬ রানে এক উইকেটে নেন। এছাড়াও মোস্তাফিজু, সৌম্য, আবু জাহেদ রাহীও এক উইকেট নিয়েছেন।
টসে হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় সংগ্রহ গড়েও জয়ের দেখা পায়নি। এবার তাদের সামনে শেষ সুযোগ। আজ জিতলে অন্ততপক্ষে সিরিজটা ১-১ সমতায় শেষ করার তৃপ্তি পাবে স্বাগতিকরা। চোটের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। আজ তিনি খেলছেন। সঙ্গে অভিষেক হয়েছে দুই তরুণের-পেসার আবু জায়েদ রাহি আর অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসানের।

