একাত্তর বাংলাঃ রাজধানীর মুগদা মানিকনগরে একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারে পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্বজনরা বলেন, রাত বারোটার দিকে হঠাৎ বাসায় আগুন ধরে যায়। তাদের ধারণা, বাসার ভিতর পাইপ লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন ছড়িয়ে পরে।
এতে দগ্ধ হন মাছ ব্যবসায়ী শিফর আলী, তার মেয়ে তানজিলা, ছেলে আল আমিন ও মুরাদ ও আত্মীয় রনি। তাদের সবার শরীরেই ২০-২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

