একাত্তর বাংলাঃ সাবেক এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে তার পুত্রবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে নিহতের পরিবার হত্যা বললেও, সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন পাটোয়ারী একে আত্মহত্যা বলে দাবি করছেন।
বুধবার সন্ধ্যায়, পূর্ব গোড়ানের একটি ভবন থেকে রাজিয়া সুলতানা রিয়া নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
রিয়ার পরিবার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই নানা সময় যৌতুকের দাবিতে চাপ দিয়ে আসছিল শ্বশুরবাড়ির লোকজন। এমনকি শারীরিক নির্যাতনও করা হতো।
তবে এ ব্যাপারে অভিযুক্ত আবিরের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা বলেন, সন্ধ্যায় তারা কেউ বাসায় ছিলেন না। গৃহকর্মী তার পূত্রবধূর সাড়া না পেয়ে বাইরে থেকে লক খুলে, রিয়াকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
রিয়ার লাশ, ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত আবীরকে অসুস্থ অবস্থায় খিলগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

