একাত্তর বাংলাঃ চুয়াডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন স্বজনরা। বুধবার রাতে ওই পরীক্ষার্থী বাদী হয়ে জীবননগর থানায় মামলাটি করেন।
পুলিশ জানায়, আলীপুর গ্রামের আরিফুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী তেতুলিয়া গ্রামের ওই এসএসসি পরীক্ষার্থীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিলো। গত ১১ ফেব্রুয়ারি বিকেলে প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে তাকে কৌশলে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে আরিফ, তার বন্ধু জুয়েল ও সিরাজুল ধর্ষণ করে।
এছাড়া, কান ও গলার গহনাও ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন মেয়েটি। পরে বিষয়টি স্বজনদের জানালে, তারা এলাকাবাসীর সহায়তায় আরিফকে আটক করে পুলিশে দেয়।
গতকাল সন্ধ্যায় ধর্ষণের স্বীকার মেয়েটি বাদী হয়ে ওই ৩ জনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করলে আরিফকে গ্রেফতার দেখানো হয় বলে জানায় পুলিশ।

