একাত্তর বাংলাঃ কুষ্টিয়ায় প্রেমে বাধা দেয়ায় প্রেমিকার ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে প্রেমিককে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মিরপুরের পোড়াদহ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বালিয়াশিষা গ্রামের মহাম্মদ আলীর মেয়ের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার উজ্জলের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল।
ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমিকার বাড়িতে যেতে চাইলে বাধা দেয় মেয়েটির ভাই আব্দুল্লাহ। এতে ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে উজ্জল।
এছাড়া, প্রেমিকার মা ছাবিয়া খাতুন ও চাচাতো ভাই শাজাহানকেও কুপিয়ে আহত করে সে। পরে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশে দেন

