একাত্তর বাংলাঃ দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বরিশালে শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকারে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।
এর আগে সকাল ১০টায় শেখ হাসিনা সেনানিবাসে পৌঁছালে সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা তাকে স্বাগত জানায়। পরে ৭ পদাতিক ডিভিশনের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ২৩ আরই ব্যাটালিয়নসহ আটটি নতুন ইউনিটের পতাকা উত্তোলন করেন তিনি।
অনুষ্ঠানে শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. রাশেদ আমিনসহ উর্দ্ধতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

