একাত্তর বাংলাঃ কক্সবাজারে অবৈধপথে মালয়েশিয়া পাচারের সময় ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাব। এসময় দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের বাজারঘাটায় হোটেল রাজমনি থেকে তাদের উদ্ধার করা হয়। র্যাব জানায়, সাগরপথে পাচারের উদ্দেশে বেশ কয়েকজন রোহিঙ্গাকে হোটেল থেকে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবরে অভিযানে যায় তারা।
উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ১২ রোহিঙ্গাকে উদ্ধার করে র্যাব। পরে উদ্ধারকৃত রোহিঙ্গাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
গত একসপ্তাহে উখিয়া, টেকনাফ ও মহেশখালী থেকে অবৈধপথে মালয়েশিয়া পাচারের সময় দুই শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

