একাত্তর বাংলাঃ মন দিয়ে পাবজি গেম খেলার জন্য স্ত্রী-সন্তানকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার এক ব্যক্তি। ঘটনাটি ফেসবুকে লিখে জানিয়েছেন ওই ব্যক্তির স্ত্রী।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই ব্যক্তির স্ত্রী লিখেছেন, নিজের ভাইদের থেকে পাবজি খেলার নেশা ধরে ওই ব্যক্তির। কিন্তু ক্রমশই সেই নেশা এমন জায়গায় পৌঁছায় যে, দিন-রাত সব কাজ ছেড়ে শুধু গেমই খেলতে থাকেন তিনি। সংসারের দিকে কোনও নজরই দিতেন না। এই নিয়ে প্রায়ই অশান্তি লেগেই থাকতো তাদের মধ্যে।
এই নিয়ে কিছু বলতে গেলেই ওই ব্যক্তি অভিযোগ করতেন যে তার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে। চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং আর এক সন্তানের জন্য বারবার খেলায় ব্যাঘাত ঘটছে বলেও অভিযোগ ওই ব্যক্তির।
মাসখানেক আগে ওই ব্যক্তি তাদের ছেড়ে গিয়েছেন বলে জানিয়েছেন ওই ব্যক্তির স্ত্রী। এই অবস্থায় নিজের ও সন্তানদের দেখভাল কী করে করবেন তিনি, সেই নিয়েই এখন চিন্তায় ওই নারী।

